জয়পুরহাট-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা...
জয়পুরহাট-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জহুরুল আলম তরফদার রুকু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আলহাজ আব্দুর রব বুলুসহ বীর মুক্তিযোদ্ধারা।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। তাই এই দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
সাগর কুমার।

কোন মন্তব্য নেই