Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিরামপুরে আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি গ্রহন

 আগামী ৭ ফেব্রুয়ারি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যা...


 আগামী ৭ ফেব্রুয়ারি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বিরামপুরসহ পুরো দিনাজপুর জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

সফরের অংশ হিসেবে তারেক রহমান দিনাজপুর শহরে গিয়ে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা বেগম খুরশিদ জাহান হকের কবর দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে অবস্থিত। সফরের শুরুতে বিরামপুরে অবতরণের পর তিনি সেখান থেকে দিনাজপুর শহরে গিয়ে কবর জিয়ারত করবেন।

তারেক রহমানের এই সফরকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিশেষ করে দিনাজপুর-৬ আসনের অন্তর্গত বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে জোর প্রস্তুতি। একই সঙ্গে দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সব স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী বিরামপুর ও হিলি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হবে না।

সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে ঘিরে দিনাজপুর জেলায় রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place