আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে হিলিতে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ ...
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে হিলিতে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
দিনাজপুর-৬ আসনটি হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৭৬৯ জন।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মোঃ খোকন ইসলাম।

কোন মন্তব্য নেই