Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে ডাকাতির ঘটনায় ৫জন গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী পূর্ব পাড়া গ্রামে এক বিধবা নারীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম...

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী পূর্ব পাড়া গ্রামে এক বিধবা নারীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

কালাই থানায় প্রেস ব্রিফিংয়ে রবিবার দুপুরে এ তথ্য জানান জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

গ্রেপ্তাররা হলেন- কালাই উপজেলার নান্দাইল দিঘি পূর্ব পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মোতালেব মন্ডল (৬০),  দেওগ্রামের মোবারক আলীর ছেলে সবুজ মিয়া (২৮), মোজাম্মেল হোসেনের ছেলে আঞ্জুমান, নান্দাইল দিঘির মৃত হাকিমের ছেলে মোহাম্মদ আলী (৪০),  শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে বিপুল (২৮)।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, গত ১৭ ডিসেম্বর কালাই উপজেলার নান্দাইল দিঘি পূর্ব পাড়া গ্রামে বিধবা শাহানা বেগমের বাড়িতে ডাকাত দল ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি চার আনা স্বর্ণালঙ্কার লুটে নেয়। উক্ত ঘটনার পর পুলিশের একদল চৌকস টিম তদন্তে মাঠে নামে। এজাহারে প্রধান আসামি মোতালেবকে আটকের পর তার স্বীকারোক্তিমতে আরও চারজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

 

কোন মন্তব্য নেই

Ads Place